প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চট্টগ্রামে চাঁদাবাজি দ্বন্ধে যুবক খুনের ঘটনায় আটক ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪

চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা এলাকায় অটোরিকশার চাঁদাবাজি দ্বন্ধে মো. বেলাল নামে এক যুবককে হত্যার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে মো. রায়হান (১৯)কে আটক করে খুলশী থানা পুলিশ। আটক রায়হান ঝাউতলাস্থ নালাপাড়া আবহাওয়া অফিস এলাকার বাসিন্দা মো. আলীর ছেলে।

তথ্যটি নিশ্চিত করে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেয়ামত উল্লাহ বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলালের দেয়া তথ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদেরকে আটক করার চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা