প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে বড় পতন

ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮ জানুয়ারি, ২০২৪

দিনের শুরুটা ভালোভাবেই লেনদেন শুরু হয়েছিল। তবে সময় যত গড়িয়েছে আতঙ্কিত বিনিয়োগকারীদের হৃদয়ের রক্ষরণ ততই বেড়েছে। দিনশেষে ৭৭ পয়েন্টের বেশি পতন হয়ে সূচক এসে দাঁড়িয়েছে ৬ হাজারের ঘরে। সিইও ফোরামের বারবার আশ্বাসের পরও বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয়নি। এছাড়া বড় বিনিযোগকারীদের মুনাফা সমন্বয়ের প্রবণতা ছিল। ফলে সপ্তাহের প্রথম কর্যদিবস রোববার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। তবে গত দিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৭৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৭৯ পয়েন্টে।

অন্যদিকে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১৫ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে ২ হাজার ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৮৮০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৭০ কোটি ৯০ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৩১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা