খুঁজুন
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৪:৩৫ অপরাহ্ণ
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কম্পনের মাত্রা জানা যায়নি।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিট ৪৭ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

রিখটার স্কেলে এর মাত্রা পাওয়া গেছে ৩.৬। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

ভূকম্পনটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ২২ কিলোমিটার দূরে গাজীপুরের কালীগঞ্জে। এর গভীরতা ১০ কিলোমিটার।

এর আগে, গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। এ ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

আবহাওয়া অফিস সে সময় জানিয়েছিল, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

সবচেয়ে বেশি-পাঁচজনের মৃত্যু হয়েছে নরসিংদীতে। ঢাকায় চার ও নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকেই ভবন থেকে লাফিয়ে পড়েন। এছাড়া কিছু ভবন হেলে পড়ে ও ফাটল দেখা দেয়।

নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প

ছবি-সংগৃহীত

একইসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নজিরবিহীন বৈঠক করতে চীনের শেনজেনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার (১৮ নভেম্বর) তিনি শেনজেনের বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকের বরণ করে নেন শি জিনপিং।

ট্রাম্প ও পুতিন ও অন্যান্য রাষ্ট্রনেতারা এপেক সম্মেলনে অংশ নিতে শেনজেনে এসেছেন। এই সম্মেলনের ফাঁকে আগামীকাল বৃহস্পতিবার তারা তিনজন ত্রিপক্ষীয় এক ঐতিহাসিক বৈঠকে বসবেন। এর আগে তারা তিনজন একসঙ্গে আলোচনার টেবিলে বসেননি।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, চীনা প্রেসিডেন্ট সাধারণত কোনো রাষ্ট্রীয় অতিথিকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান না। তবে মার্কিনিদের সঙ্গে বেইজিং যে এখন ভালো সম্পর্ক চায় সেটির গুরুত্ব তার বিমানবন্দরে যাওয়ার মাধ্যমে ফুটে উঠেছে।

শি সর্বশেষ যখন কোনো রাষ্ট্রীয় অতিথিকে বিমানবন্দরে বরণ করেছিলেন তখন তিনি ছিলেন চীনের ভাইস-প্রেসিডেন্ট। ওই সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিমানবন্দরে গিয়ে অভ্যর্থনা জানান।

এরআগে চলতি বছরের শুরুতে শি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন। তখন তাকেও বরণ করে নিতে ট্রাম্প বিমানবন্দরে গিয়েছিলেন।

ট্রাম্পের আগে আজ দিনের শুরুতে শেনজেনে এসে পৌঁছান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তখন তাকে বিমানবন্দরে বরণ করতে যান শি জিনপিংয়ের প্রভাবশালী একান্ত সচিব কাই কি।

এদিকে যে শেনজেনে ট্রাম্প-শি-পুতিনের যে ঐতিহাসিক ও নজিরবিহীন বৈঠক হতে যাচ্ছে— তা চীনের অত্যন্ত উন্নত একটি শহর। এটিকে চীনের প্রযুক্তির শহর হিসেবে বলা হয়।

সূত্র: সিএনএন

শীর্ষ সংবাদ:
নজিরবিহীন বৈঠকের জন্য চীনের শেনজেনে পৌঁছালেন ট্রাম্প পোশাক খাতের মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকার প্রস্তাব সিপিডির মিরপুর ১১ নম্বরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকা, শীর্ষে লাহোর পশ্চিম তীরের ৩ ইসরায়েলি নাগরিক ও ৪ সংস্থাকে অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা পিরোজপুরে ২ বাসে আগুন, হেলপারের মৃত্যু ফরিদপুরে আ.লীগের ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, যাত্রী-ক্রুসহ সবাই নিহত পোশাক খাতকে অস্থির করার চেষ্টা করছে পতিত ফ্যাসিবাদ দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সহিংসতা বন্ধ ও সমন্বিত সুরক্ষায় হচ্ছে পৃথক শিশু বিষয়ক অধিদপ্তর দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ ওসমান ফারুক : স্পিকার লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক সোহেল রানার মৃত্যুদণ্ড বহালে আমি সন্তুষ্ট : রামিসার বাবা গোপালগঞ্জ ঘিরে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে ‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা